সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

রৌমারীতে ব্রহ্মপুত্র নদে ড্রেজারে অবাধে বালু উত্তোলন।। হুমকির মুখে ৩৭৯ কোটি টাকার প্রকল্প

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বালু ব্যবসায়ী চক্র ব্রহ্মপুত্র নদসহ উপজেলার বিভিন্ন ছোট নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছেন একটি প্রভাবশালী মহল।

হুমকির মুখে সরকারের ৩৭৯ কোটি টাকার তীর সংরক্ষণ প্রকল্প। প্রশাসন নির্বিকার। ফলে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতে বেড়ে যাবে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন।

অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে না পারলে নদের বাম তীর সংরক্ষণ চলমান কাজের ব্যাঘাত ঘটবে বলে অভিযোগ করে বলেন এলাকার সুধীজন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন থেকে ব্রহ্মপুত্র নদের কয়েকটি স্থানে একটি চক্র  ঘুঘুমারী থেকে বলদমারা হয়ে ফলুয়ারচর ও কর্ত্তিমারী নৌকাঘাটসহ আরও কয়েকটি স্থান থেকে প্রতিদিন ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে।

ফলে হুমকির মুখে ব্রহ্মপুত্র নদের তীর সংরক্ষণ কাজ। ভেঙ্গে যাওয়ার আশংঙ্কা করা হচ্ছে চরঘুঘুমারী, খেদাইমারী, বলদমারা, বাগুয়ারচর, কুটিরচর, বাঘমারা, কান্দাপাড় দিঘলাপাড়া, চর ধনারচরসহ প্রায় ১৭টি গ্রাম।

বাসিন্দাদের অভিযোগ-বাগুয়ার চর গ্রামের সাজেদুল ইসলাম, রাশেদুল ইসলাম- বলেন ড্রেজার মালিক আব্দুল বাছেদ, এরশাদ আলী, ময়নাল হক, সিরাজুল ইসলামসহ অনেকেই উত্তোলনকৃত বালু  বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। তাদের অভিযোগ প্রশাসন কেন নির্বিকার। 

বলদমারা ঘাটে থাকা অবৈধভাবে বালু উত্তোলনে প্রত্যক্ষদর্শী আলতাফ হোসেন, আব্দুস সামাদ, জাইদুল ইসলামসহ অনেকেই জানান, বলদমারা নৌকা ঘাট থেকে ঘুঘুমারী নৌকাঘাট পর্যন্ত নদী থেকে যে অবৈধভাবে বালু তোলা হচ্ছে, এভাবে বালু তোলা অব্যাহত থাকলে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফসলি জমিসহ প্রায় ১৭ টি গ্রাম হুমকির মুখে পড়বে এবং বিলিন হয়ে যাবে ঘরবাড়ি।

তারা আরও বলেন বালু ব্যবসায়ী চক্রদেরকে গ্রামবাসীরা বাধা দিলে তাদেরকে নানা ভাবে ভয়ভীতি দেখায়। তাদের এই অশুভশক্তির উৎস কোথায়?

উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানকে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়টি জানতে চাইলে তিনি জানান, প্রায় দিনই অবৈধ ভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন গুলি বন্ধ করে আসছি।ড্রেজার বন্ধ করার জন্য বন্দবেড় ইউনিয়ন তহশিলদার রজব আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com