বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় চারজন করোনা আক্রান্ত রোগি এবং করোনা উপসর্গ নিয়ে ২ জনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪৬ জনের।
বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৩৩ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৫৫৭ জন রোগির। আর সুস্থ হয়েছেন ২৭ হাজার ৩৪০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সাতক্ষীরার একজন, যশোরের একজন, নড়াইলের একজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ এপ্রিল খুলনায় করোনা আক্রান্ত দুইজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।