রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভার থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: সাভার থেকে অপহৃত ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ইসতেফাত হোসেন সোহানকে ৫দিন পর মানিকগঞ্জে থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।

এসময় অপহরণকারী চক্রের তিন সদস্যকেও আটক করা হয়। আটককৃতরা হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো: করিম বেপারী (২৯), সদর উপজেলার নবগ্রাম এলাকার মো: তোতা মিয়ার ছেলে বাদশা ওরফে রাজা (৩৫) ও একই গ্রামের মো: হারুন মিয়ার ছেলে মো: হাবু মিয়া (৪৫)।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, অপহৃত সোহান ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাগনামারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বাবা ও মা দেশের বাইরে অবস্থান করায় সোহান সাভারের উলাইলে মামা-মামীর সাথে ভাড়া বাড়িতে থাকতো। সে সাভার উলাইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গত শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে অপহরণকারীরা সাভারের উলাইল এলাকা থেকে পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে সোহানকে অপহরণ করে।

এরপর অপহরণকারীরা সোহানকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার একটি বাড়িতে আটকিয়ে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পরিবারের লোকজন র‌্যাবকে জানালে পরে অভিযান চালিয়ে শিশুটিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম থেকে উদ্ধার করা হয়।

ওইসময় অপহরণকারী চক্রের তিন সদস্যকেও আটক করা হয়। তিন আসামীসহ উদ্ধার হওয়ার শিশুকে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com