শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল

মানিকগঞ্জে তরমুজ বাজারে অভিযান তিন বেপারিকে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে তরমুজের দাম নিয়ন্ত্রণে রাখতে পাইকার আড়ত ও খুচরা বাজারে অভিযান করেছে ভো্ক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

বুধবার মানিকগঞ্জ সদরের ভাটবাউর ও জাগীর ধলেশ্বরী পাইকারী আড়ত এবং বাসষ্ট্যান্ড কাঁচা বাজারে অভিযান চালিয়ে পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশনা দেন।

এসময় পিস হিসেবে তরমুজের মূল্য তালিকা প্রদর্শন না করে দামে কারসাজি করার অপরাধে তিনজন ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপসহ ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাব সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপ বলেন, সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও চাহিদা বাড়ায় গত কয়েকদিন ধরে তরমুজের ঊর্ধ্বমুখী দাম ও ভোক্তাদের অভিযোগ উঠে আসছিল ।এ নিয়ে ফেসবুকে বিভিন্নভাবে প্রসাশেনের সহযোগিতা চেয়ে আসছিলেন।

সেই প্রেক্ষিতে জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর নির্দেশনায় জেলা ভোক্তা সংরক্ষন অধিদপ্তর জেলার ভাটবাউর ও জাগীর পাইকারি আড়ত এবং বাসস্ট্যান্ডে ফলের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ক্ষেতের মালিকানা হাতবদল ও অতিরিক্ত চাহিদা তরমুজের মূল্য ঊর্ধ্বমুখী হবার অন্যতম কারণ। জেলায় কেজি হিসেবে নয় পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে।কেউ এর ব্যাতিক্রম করলে অভিযোগ পাওয়া মাত্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com