শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত

  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রুই জাতীয় মাছের উৎপাদন বাড়াতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ হওয়ার ২য় দিনে হ্রদে ২ মেট্রিক টন পোনা ছাড়া হয়।

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার রবিবার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটির মৎস্য অবতরণ ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন।

পরে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয় এবং হ্রদে অবৈধ ব্যবহারের কারণে আটক বিপুল পরিমানে কারেন্ট ও মশারী জাল পুড়িয়ে ফেলা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মো: আব্দুল লতিফ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যান্যরা এ সময়  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটির মার্কেটিং অফিসার শোয়েব শাহীন জানান, কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনের পাশাপাশি কার্প জাতীয় মাছের উৎপদান বৃদ্ধির লক্ষে এ বছর ৫০ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com