বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকান্ডের ওয়ারেন্ট ভুক্ত আসামি মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমাকে (৩৯) অস্ত্রসহ আটক করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান, বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে নানিয়ারচর ইউনিয়নের বেতছড়ি ১৮মাইল এলাকায় অভিযানে নেমে মিন্টু চাকমার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
এসময় তার শয়ন কক্ষ থেকে ১টি একনলা বন্ধুক, ২ রাউন্ড কার্তুজ, ১টি নোটবুক ও ৫টি মোবাইল সিম উদ্ধার করা হয়।
আটকৃত ব্যক্তিকে যৌথবাহিনীর দলটি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।
ওসি আরও বলেন, মিন্টু চাকমা ইউপিডিএফ এর প্রসীত গ্রুপের সক্রিয় সদস্য এবং তিনি নানিয়ারচরের আলোচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা বর্মা হত্যাকান্ডের অন্যতম আসামি।