রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাইসহ ৩ জন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী দুই সহোদর ভাইসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

নিহতরা হলো শরীয়তপুর জেলার গোসাইর হাট উপজেলার চর ভুঁইয়া গ্রামের নিয়ামুল হকের ছেলে সাদিকুল হক (২৯), উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের মৃত হারান খানের দুই ছেলে ওসমান গণী (৫৩) ও নূর ইসলাম (৪৫)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বেসরকারি ‘বে’ সংস্থায় কর্মরত সাদিকুল হক উত্তরবঙ্গ থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে ঝাঐল ওভার ব্রিজ সন্নিকটে ভোর পৌণে ৬ টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী সাদিকুলসহ প্রাইভেটকারের তিন যাত্রী গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় সাদিকুল মারা গেছে।

এদিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, চান্দাইকোনা হাট থেকে গরু কিনে গরু ব্যবসায়ী দুই সহোদর ভাই ওসমান গণী ও নূর ইসলাম শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন।

পথে আমসড়া-উনুখাঁ আঞ্চলিক সড়কের সলঙ্গা থানার উত্তর কালিকাপুর এলাকায় শনিবার রাত ৮টার দিকে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে খাদে পড়ে ওসমান ঘটনাস্থলেই মারা যায়। এসময় নুর ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com