রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ব্রিজের সন্নিকটে বুধবার সকালে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক নিহত ও ২ যাত্রী আহত হয়েছে।

নিহত নূরনবী (৩৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওলীপুর গ্রামের মৃত দবীর উদ্দিনের ছেলে। সে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মোটরসাইকেলে দুজন যাত্রী নিয়ে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাওয়ার পথে উল্লেখিত স্থানে সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকাগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নূরনবী নিহত ও দুই যাত্রী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকসহ ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com