বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
আহতদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুরে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল।
খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গা এলাকায় খুলনাগামী একটি প্রাইভেটকারের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আবু তাহের গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবু তাহের রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন আয়েশা খাতুন (০৭), পিতা- দুলদুল, সাকিন- রাড়িপাড়া, ফুলতলা, খুলনা, সুফিয়া বেগম(৭০), স্বামী- মুনছুর আলী, অভয়নগর, যশোর, ইকবাল (৫০), পিতা- মৃত আব্দুল মান্নান, খানডাঙ্গা, রবিউল (৪৫) পিতা- গোলাম রসুল, রাজঘাট, অভয়নগর, যশোর এবং সাবিনা (৩৫), স্বামী ইকবাল, খানডাঙ্গা, রুপসা, খুলনা। পুলিশ প্রাইভেটকার ও ইজিবাইক আটক করেছে।