রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

খুলনায় সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকের সর্বস্ব ভষ্মিভূত

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি :খুলনায় সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে নগদ টাকা, গাড়ি ও বসতঘর পুড়ে গেছে সিএনজি চালক এরশাদুল শেখের । 

সারাজীবনের সঞ্চয় আগুনে ভষ্মিভূত হয়ে সর্বস্ব হারিয়ে পাগল প্রায় সিএনজি চালক এরশাদুল । 

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি  ঘটেছে খুলনার তেরখাদা উপজেলার রামমাঝি এলাকায় এরশাদুলের  বাড়িতে । এতে হতদরিদ্র সিএনজি চালক এরশাদুলের নগদ এক লাখ ৩০ হাজার টাকাসহ চার লক্ষাধিক টাকামূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এঘটনায় সিএনজি চালকের মা লাইলি বেগমের হাত ও পা পুড়ে গেছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। 

ক্ষতিগ্রস্ত সিএনজি চালক এরশাদুল শেখ জানান, সোমবার সকাল সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ সিএনজির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। মুহুর্তেই আগুন ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। কিছুই বুঝে উঠার আগে পুরো বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে সবকিছুই শেষ হয়ে গেছে তার। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com