রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

বাঘাইছড়িতে চাঁদের গাড়ী উল্টে ১জন নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি (জীপ) উল্টে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।

আজ সোমবার সকাল ৭টার দিকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুইটিলা নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মোফাজ্জল হোসেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে বাঘাইছড়ি থেকে তামাক বোঝাই করে চাঁদের গাড়ীটি তামাক কোম্পানীকে দেয়ার জন্য রওনা দেয়।

বাঘাইছড়ি-দীঘিনালা  সড়কের দুইটিলা নামক এলাকায় আসলে তামাক বোঝাই চাঁদের গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় গাড়িতে থাকা হেলপার মোফাজ্জল হোসেন ও চালক এরশাদসহ গুরুতর ৩ জন আহত হয়।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গাড়ির হেলপার মোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করে।

এব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টা দিকে বাঘাইছড়ি থেকে তামাক বোঝাই করে গাড়িটি যাওয়ার সময় বাঘাইছড়ি-দীঘিলানা সড়কের দুইটিলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় স্থানীয়রা  গাড়ির হেলপার ও চালকসহ ৩জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে হেলপারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে অপর দুইজন তামাক চাষী। তারা সকলেই বাঘাইছড়ির বাসিন্দা বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com