রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

রৌমারীতে ট্রাক্টরের চাপায় যুবক নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ট্যাফে ট্রাক্টরের চাপায় ১জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার মির্জাপাড়া নামক স্থানে রৌমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, রৌমারী থেকে ছেড়ে আসা দুটি বালুবোঝাই ট্রাক্টর পাল্লা দিয়ে বেপরোয়া ভাবে আসছিল। একই সময়ে বিপরীত দিক থেকে দু’জন যাত্রী নিয়ে রৌমারীর দিকে যাচ্ছি একটি অটোভ্যান। এসময় অটোভ্যানকে চাপা দিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায় । ভ্যান চালকসহ ৩ জন ও ট্রাকটরের হেলপার গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। রৌমারী হাসপাতালে ভর্তির পর এক যুবক মারা যায়। 

ঐ যুবক টাঙ্গাইলের মিজার্পুর উপজেলার হাটুভাঙা এলাকার নূর হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (২৩)।

আহতরা হলেন, উপজেলার যাদুরচর ইউনিয়নের নতুন যাদুরচর গ্রামের সৈয়দ আলীর ছেলে লাল মিয়া (৪০), বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সবুজ মিয়া (১৩) ও রাজিবপুর উপজেলার বালিয়ামারি গ্রামের মৃত ওসমান গনীর ছেলে লালচাঁন (৫০)। 

রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক বলেন, নিহত সাদেকুলের মাথা থেথলে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে ফলে হাসপাতালে ভর্তির পরই তিনি মারা যান।

আহতদের অবস্থা অবনতি ঘটায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com