রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বাস চলাচল শুরুর প্রথম দিনেই দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর পৌনে একটায় নগরীর অদুরে কাটাখালীর চৌদ্দপাই এলাকার গম গবেষণা ইনস্টিটিউটের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রবিউল আউয়াল (৩২)। তিনি একজন মোটর শ্রমিক। আহতের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হানিফ ও আফিয়া নামের দুইটি বাসের মধ্যে এ সংঘর্ষ ঘটে। হানিফ ট্র্যাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী আসছিল। আর আফিয়া নামের আরেকটি বাস রাজশাহী থেকে যাচ্ছিল।

দুইটি বাসই বেপরোয়া গতিতে চলছিল। কাটাখালীর চৌদ্দপাই এলাকাস্থ গম গবেষণা ইনস্টিটিউটের কাছাকাছি এলে তীব্র গতির কারণে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে।

হাসপাতালে দায়িত্বরত সিটিএসবির ওয়াচার ইমরান হোসেন জানান, হাসপাতালের ৮ ও ৩১ নম্বরে আহতরা ভর্তি হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com