রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

সিরাজগঞ্জে বজ্রপাতে নারীসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৫৫ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় সোমবার সন্ধ্যায় বজ্রপাতে নারীসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- শাহজাদপুর উপজেলার দুগলি গ্রামের আজম ব্যাপারীর ছেলে স্কুলছাত্র নাজমুল (১৫), একই গ্রামের আজগর আলীর ছেলে হাসেম আলী (২৫) ও চিথুলিয়া গ্রামের শাকেরা খাতুন (৬০) এবং উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে স্কুল ছাত্রী মোহনা খাতুন (১৭)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এসব তথ্য নিশ্চিত করে জানান, শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে বাড়ির আঙ্গিনায়  কাজ করার সময় সন্ধ্যার আগে বজ্রপাতে শাকেরা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। একই উপজেলার দুগলি গ্রামে বজ্রপাতে নাজমুল ও হাসেম আলী ঘটনাস্থলেই মারা গেছে।

এদিকে উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামে  বজ্রপাতে মোহনা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পশ্চিম কৃষ্টপুর গ্রামে বাড়ির পাশে কাজ করছিল মোহনা। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com