রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

পানিতে পড়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে পড়ে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার ৩টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, অপু মিয়ার শিশু কন্যা সেফালী (৫), সাদ্দাম হোসেনের কন্যা সাদিয়া (৫) এবং জহুরুল ইসলামের কন্যা জেসমিন(৫)। নিহত তিন শিশুই সমবয়সী মামাতো ফুফাতো বোন। 

এলাকাবাসী আব্দুল মালেক জানান,বাড়ির সাথে লাগোয়া সংকোষ নদীর একটি শাখা ডোবাতে পরিবারের অজান্তে গোসল করতে যায়। সেখানে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

পরে অনেকক্ষণ তাদের সন্ধান না পাওয়ায় অভিভাবকরা আশে পাশে খোঁজ করতে বের হয়। এসময় নিহত সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন পানিতে দু’জনের লাশ ভাসতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে পানি থেকে তিনজনের লাশ উদ্ধার করে। 

এলাকাবাসী উপেন্দ্র নাথ বলেন, নিহত তিনজনের মধ্যে সাদিয়া এবং জেসমিন চাচাতো বোন এবং সেফালী তাদের ফুফাতো বোন হয়। পাশাপাশি বাড়ি হওয়ায় তারা তিনজন সারাদিন এক সাথে থাকতো,খেলাধুলা করতো। আজকের এই তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com