রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ

রাঙ্গামাটিতে বিশ্ব তামাকমুক্ত দিবসে সামাজিক আন্দোলনের আহাবন

  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় রাঙ্গামাটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন এর আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে থেকে সংক্ষিপ্ত র‌্যালীর আয়োজন করা হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শানজিদা মুস্তারী, রুম্পা ঘোষ, এডজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আব্দুল রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক, রাঙ্গামাটি চেম্বারের সিনিয়র সহ সভাপতি উসাং মংসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এ ছাড়া দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব ও মানবস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করানো।

বক্তারা আরো বলেন, তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার দিনকে দিন জনস্বাস্থ্যের জন্য হুমকির মাত্রা বাড়িয়ে তুলে। তামাকের কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ক্যানসার, মুখ গহ্বরের ক্যানসার, ডায়াবেটিকস, অ্যাজমাসহ নানা রোগে ভুগছে।

এসব রোগ প্রাণঘাতী, চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তামাককে কোভিড-১৯ সংক্রমণ সহায়ক হিসেবে চিহ্নিত করে এর ব্যবহার নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে। তাই ধুমপানসহ তামাকজাতদ্রব্য ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন ও নিরুৎসাহিত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com