শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর

  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে মুমূর্ষ করোনা রোগীদের চিকিৎসা সেবায় হাসপাতাল কর্তপক্ষের নিকট ৩টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন, সাড়ে ৪ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিনিটাইজার হস্তান্তর করেছে জেলা পরিষদ।

এ উপলক্ষে বুধবার সকালে শহীদ ডা: মিলন হলরুমে উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো. শহিদুল্লাহ লিংকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।

কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে ক্রয়কৃত এই মেশিনের মাধ্যমে গুরুতর করোনা রোগীদের উন্নততর সেবা দেয়া যাবে বলে বিশেষজ্ঞরা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com