রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ

পাহাড়ি পরিবারের মাঝে সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পৌর এলাকার শতাধিক পাহাড়ি, অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের হাতে ত্রান সহায়তা তুলে দিয়ে হাসি ফুটোলো বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্ণেল মো: রফিকুল ইসলামের দিক নির্দেশনায় সুবিধা বঞ্চিতদের হাতে ত্রাণ তুলে দেন রাঙ্গামাটির সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর রেজাউল করিম, রাঙ্গামাটি জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো: নাছমুছ ছাকিব।

খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি ডাল ও ১ কেজি লবন প্রদান করা হয়। করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এই করোনা মহামারী পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত দেশের দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রাঙ্গামাটির সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর রেজাউল করিম, রাঙ্গামাটি জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো: নাছমুছ ছাকিব।

ত্রাণ সহায়তা নিতে আসা পাহাড়ী ও অসহায় সুবিধা বঞ্চিত সাধারণ মানুষরা বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে আমাদের সংসারের অভাব মিটিয়ে আসছে সেনাবাহিনী। অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় প্রতিটি সময় তারা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে আমাদের পরিবারের অভাব মিটিয়ে আসছে। এতে করে এলাকার সাধারণ মানুষজন অত্যন্ত খুশি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com