শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

গাজীপুর সিটিতে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ : মেয়র

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় আগামীকাল শনিবার থেকে শুরু করে প্রায় পৌনে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন মেয়র  মো: জাহাঙ্গীর আলম।

সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে  আয়োজিত সাংবাদিকবৃন্দের অবহিতকরণ সভায় তিনি এ তথ্য জানিয়েছেন।

সভায় মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ৫ জুন শনিবার থেকে শুরু করে ১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে গাজীপুর সিটিতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইন কেন্দ্র থাকবে ১ হাজার ৪২৯টি। 

করোনা পরিস্থিতির কারণে এবার পক্ষকালব্যাপী খাওয়ানোর জন্য অতিরিক্ত লোকবল নিয়োগ করা হয়েছে। সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডের কোনো শিশু যাতে বাদ না পারে সেজন্যই এবারে বিশেষ উদ্যোগ রয়েছে এবং প্রায় ১ হাজার স্বাস্থ্যকর্মী নিযুক্ত থাকবে।

প্রতিটি শিশু এবং অভিভাবকরা করোনা পরিস্থিতিতে সুরক্ষায় থেকে যাতে ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

মেয়র বলেন পক্ষকাল ব্যাপী এবার ভিটামিন খাওয়ানো হবে। বিনা মূল্যের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর সরকারি এই উদ্যোগ যাতে সফল হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এই নগরের যারা বাসিন্দা নয়, ভিন্ন জেলার লোক কিন্তু এখানে বসবাস করছেন তাদের শিশুরাও এই কর্মসূচি থেকে বাদ যাবেনা।

সভায় সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায়, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com