রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ

নানিয়ারচরে দলচ্যুত হওয়া বন্য হাতির আক্রমণের আতঙ্কে গ্রামবাসী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৫১ দেখা হয়েছে
ফাইল ফটো


বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় দলচ্যুত হওয়া বন্য হাতির আক্রমণের আতঙ্কে ভুগছেন কয়েকটি গ্রামের মানুষ।

বন্য হাতিটি কখন কোথায় আক্রমণ করে এই নিয়ে চিন্তিত হয়ে গত দুইদিন নির্ঘুম রাত কাটাতে হচ্ছে গ্রামের মানুষগুলোকে।

স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার (৮ জুন) খাগড়াছড়ির মহালছড়ি এলাকায়
দেখা গিয়েছে প্রাপ্ত বয়স্ক এই হাতিটিকে। খাদ্যের সন্ধ্যানে ঘুরতে ঘুরতে পরদিন সকালে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ফিরিংগি পাড়ায় দিনভর অবস্থান
করে বিকেলে উপজেলার মহাজন পাড়া হতে বর্তমানে ছয়কুড়ি বিলের কাছাকাছি আছে বলে স্থানীয় গ্রামবাসী জানান।

ফিরিংগি পাড়া স্থানীয় গ্রামবাসী জীবন রতন চাকমা জানায়, হাতিটি এলাকার
ধান, আখের খেত, কলা গাছ, নারিকেল গাছ, আম বাগানসহ বিভিন্ন বাগানে ক্ষতিসাধন করেছে। এলাকায় একটি পাহাড়ে পানির ঝিরি ছিল সেখানে কয়েক ঘন্টা অবস্থান করেছিলো বন্য হাতিটি।

নানিয়ারচর বন বিভাগ কর্মকর্তা আজিজুল হক জানান, আমরা জানতে পেরেছি একটি হাতি দলচ্যুত নানিয়ারচরের ছয়কুড়ি নামক এলাকায় রয়েছে। তবে কোথা থেকে এই বন্য হাতিটি এসেছে তা আমাদের জানা নেই। আর হাতিটির তার পালে পৌঁছে দেবার মত পদক্ষেপ আমাদের হাতে নেই।

তবে হাতিটি যাতে গ্রামে ঢুকে জন মানুষকে ক্ষতি করতে না পারে তার জন্য গ্রামের মানুষদের পরামর্শ প্রদান করা হয়েছে।

গ্রামবাসীকে ক্ষতির পরিমাণ রোধে হাতি তারানোর জন্য ঢাক ঢোল বাজিয়ে স্থান ত্যাগ করানোর জন্য পরামর্শ প্রদান করেছেন। এ বিষয়ে সকলকে সজাগ ও সচেতন থাকার আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।

সর্বশেষ হাতির অবস্থান সম্পর্কে গ্রামবাসীরা জানান, আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে হাতিটি উপজেলার বগাছড়ি হতে কালো পাহাড়ের দিকে রওনা করে। তবে কালো পাহাড়ে গিয়েছে কিনা তা জানা নেই গ্রামবাসীদের।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com