রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

বঙ্গবন্ধু সেতুর উপর সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৯

  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতুর উপর সড়ক দুর্ঘটনায় ২ দিনমজুর নিহত ও ৯ জন আহত হয়েছে।

নিহতরা হলো-নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মজনু (৩৩) ও একই গ্রামের রমজান আলীর ছেলে নূরুল ইসলাম (৩৫)। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ম্যাক্স গাড়ি (কাকড়া গাড়ি) রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১৮ নম্বর পিলারের কাছে উল্টে যায়।

এ সময় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ম্যাক্স গাড়িটিতে আগুন ধরে পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ২ জন নিহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, সেতুর মাঝখানে এ দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেন প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার কারণে মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকামুখী লেনেও তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি রেকার দিয়ে অপসারণের পর যান চলাচল স্বাভাবিক হলেও এখনো থেমে থেমে যানজট অব্যাহত থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

যানজট নিরসনে পুলিশ সার্বক্ষণিক কাজ করছেন বলে উল্লেখ করেন ওসি। দুঘর্টনা কবলিত কাকড়া গাড়িটি পুড়ে গেলেও শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com