রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

রবিবার (১৩ জুন) সকালে পার্বত্য মন্ত্রণালয় থেকে নিখিল কুমার চাকমাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে একটি সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়ে পাঠানো হলে তাতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পার্বত্য মন্ত্রনালয়ের পক্ষে সচিব মোসাম্মৎ হামিদা বেগম এই সার-সংক্ষেপ প্রেরণ করেন।

পার্বত্য মন্ত্রনালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন ২০১৪ এর ৬(২) ধারা অনুযায়ী এই সম্মতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সম্মতির পর মন্ত্রনালয়ের পক্ষ থেকে গেজেট আকারে এই সিদ্ধান্ত জানানো হবে।

রবিবার (১৩ জুন) বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবাগত চেয়ারম্যান নিখিল কুমার চাকমার কাছে জানতে চাইলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও পাহাড়ের রাজনীতির অহংকার দীপংকর তালুকদার এমপি আমাদের সকলের দাদা এবং পাহাড়ের আরেক অহংকার পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর আমাকে যোগ্য মনে করেছেন বলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দায়িত্বভার দিয়েছেন।

আশা রাখি তারা পার্বত্য মানুষের উন্নয়নের জন্য আমাদের দায়িত্ব দিয়েছে। আমি তাদের আশা পুরণ করে পার্বত্য মানুষের উন্নয়নে নিজেকে মনোনিবেশ করবো।

১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হওয়ার পর নিখিল কুমার চাকমা’ই প্রথম ব্যক্তি যিনি পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি চেয়ারম্যানের পদে নিয়োগ পাওয়া প্রথম বেসামরিক ব্যক্তি, যিনি নির্বাচিত জনপ্রতিনিধি নন।

এর আগে পদাধিকার বলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারবৃন্দ এবং পরে বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসিরা এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৮ সালে প্রথমবারের মতো বোর্ডে রাজনীতিবিদ চেয়ারম্যান মনোনীত হন সেই সময়ে বান্দরবান থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বীর বাহাদুর।

২০০২ সালে চেয়ারম্যান মনোনীত হন খাগড়াছড়ি থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। ২০০৯ সালে পুনরায় দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান মনোনীত হন বীর বাহাদুর এমপি। এরপর ২০১৩ সালে চেয়ারম্যান হিসেবে মনোনীত হন সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

২০২১ সালের ১৮ মার্চ দুই দফা দায়িত্ব পালন শেষে মেয়াদ শেষ হয় নব বিক্রমের।

এরপর গত তিন মাস ধরেই শূণ্য পড়ে ছিলো এই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদটি।

পার্বত্য অঞ্চলের রাজনৈতিক বরপুত্র বর্ষিয়ান রাজনীতিবিদ দীপংকর তালুকদার ও পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের সুপারিশ ক্রমে প্রধানমন্ত্রী নিখিল কুমার চাকমার কাঁধে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দায়িত্ব অর্পণ করলেন।

গত কয়েকদিন ধরে পার্বত্য রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় কে চেয়ারম্যান হচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠে।

তিন পার্বত্য চট্টগ্রামের বেশ কয়েকজনে নাম চেয়ারম্যান পদে শোনা গেলেও নিখিল কুমার চাকমা ছিল আলোচনার শীর্ষে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com