রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ

সরকারি চাকুরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবি

  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে রাঙ্গামাটি স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, রাঙ্গামাটি চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চাকমা, পার্বত্য চট্টগাম বন ও ভুমি রক্ষা আন্দোলনের সভাপতি সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য কোটা করা হয়েছিল ৫ শতাংশ। যা ২০১৮ সালে এক প্রজ্ঞাপনে ক্ষুদ্র নৃ গোষ্ঠী কোটা বাতিল করা হয়। এতে বাংলাদেশের ক্ষুদ্র নৃ গোষ্ঠীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বৈষম্যর শিকার হচ্ছে।

কিন্তু তখন প্রধানমন্ত্রী বলে ছিলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে জানতে চাই, কি আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে বিষয়ে আমরা অন্ধকারে আছি। তার পাশাপাশি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানাচ্ছি।

চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণ এখনো অনেক পিছিয়ে আছে। এ অবস্থায় কোটা বিলুপ্তির ফলে তারা আরো বঞ্চিত হবে।

কোটা বিলুপ্তির আগে আদিবাসী জনগোষ্ঠীদের বিষয়ে পুর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হোক।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, দেশে কোটা বিলুপ্তির পরিবেশ এখনো তৈরি হয়নি। বাংলাদেশে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কোটা পদ্ধতি বহাল রাখা অত্যন্ত গুরুত্বপুর্ণ।

এই আগে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে কোটা পুনর্বহালের বিষয়ে স্মারকলিপি প্রদান করেন পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com