রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ

দীপংকরের সম্মতি

  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি :  খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সাংসদ দীপংকর তালুকদার’কে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে যে আবেদন জানিয়েছেন তাতে  দীপংকর তালুকদার এমপি সম্মতি প্রদান করেছেন।

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে  ইঞ্জি: মো: খবির হোসেন, ইঞ্জি: একেএম আব্দুল মোতালেব স্বাক্ষরিত অনুরোধ পত্রের প্রেক্ষিতে  দীপংকর তালুকদার সম্মতি প্রদান করেছেন।

সোমবার সকালে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবু জাফর মো: এরশাদুল হক মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে সাংসদ দীপংকরের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়-বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও রাজনৈতিক দর্শন ধারণ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্র সংগঠনের সদস্য ও প্রকৌশলীগণ ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছেন।

সদস্য প্রকৌশলীদের এই আবেগ-অনুভুতি ও কর্মপ্রচেষ্টাকে আরো বেগবান করার জন্য আপনাকে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) এর রাঙ্গামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা মনোনীত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অতএব, এ সংগঠন পরিচালনায় অভিভাবক হিসেবে পরামর্শ ও নির্দেশনা প্রদানের বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, অনুরোধ পত্রের প্রেক্ষিতে সংসদ সদস্য দীপংকর তালুকদার বুধবার (৯জুন) এতে সম্মতি প্রদান করেন।  দীপংকর তালুকদারের সম্মতি ইতোমধ্যে রাঙ্গামাটিতে কর্মরত সকল ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে বলে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবু জাফর মো: এরশাদুল হক মন্ডল প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে সাংসদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com