বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার কালীকাপুর নামক স্থানে বৃহস্পতিবার বালু ভর্তি ড্রামট্রাক চাপায় তুহিন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
তুহিন সলঙ্গা থানার তিন নান্দিনা গ্রামের হায়দার মাস্টারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে বাজারে পথে কালীকাপুর নুর ফিলিং স্টেশন এলাকায় এলে বালু বোঝাই একটি ড্রামট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।