শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

এএসপি পরিচয়ে কলেজ ছাত্রীকে বিয়ের অভিনয়ে সপ্তাহব্যাপী ধর্ষণ ॥ প্রতারক গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়া সদরের পলাশবাড়ী গ্রামে পুলিশের এএসপি পরিচয়ে আবদুল আলিম (৩২) নামে প্রতারকের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে (১৭) বিয়ের নামে তাকে সাতদিন ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে ছাত্রীর বাবা সদর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করেছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য দিয়েছেন।

এজাহার সূত্র জানায়, আবদুল আলিম গাজীপুর জেলা সদরের কামারজুরী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। মোবাইল ফোনে রং নম্বর থেকে তার সাথে মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীর সাথে পরিচয় হয়। পেশায় বাদাম বিক্রেতা আলিম নিজেকে ঢাকার মোহাম্মদপুরের মোল্লাপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে ও রংপুরে কর্মরত পুলিশের এএসপি রাসেল মিয়া বলে পরিচয় দেয়।

ঢাকায় চারতলা বাড়ি ও পরিবারের সদস্যরা কোটিপতি এসব বলে সে ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এছাড়া তাকে বিশ্বাস করানোর জন্য একদিন পুলিশের পোশাকে কলেজে এসেছিল। ছাত্রীকে আগ্নেয়াস্ত্রও দেখায়। এতে বিশ্বাস করে ওই ছাত্রী আলিমের প্রেমের পড়ে যায় এবং এক পর্যায়ে বিয়েতে রাজি হয়।

প্রতারক আলিম গত ১৮ জুন ভুয়া পরিচয়ে ও সাড়ে তিন লাখ টাকা মোহরানায় ইসলামী শরিয়ত মোতাবেক ছাত্রীকে বিয়ে করে। এরপর গত সাতদিন ছাত্রীর বাপের বাড়িতে স্বামী-স্ত্রী হিসেবে মেলামেশা করে।

সে বৃহস্পতিবার বিকালে ছাত্রীকে পলাশবাড়ির বাপের বাড়ি থেকে জোরপুর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ছাত্রীর স্বজন ও এলাকাবাসীদের সন্দেহ হয়।

তখন তারা খোঁজ নিয়ে জানতে পারেন, আলিম একজন প্রতারক। সদর থানায় খবর দিলে রাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই ছাত্রীর বাবা তার বিরুদ্ধে মামলা করেন।

সদর থানার ওসি সেলিম রেজা ও ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, প্রতারণা ও ধর্ষণের শিকার ওই ছাত্রী শুক্রবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরে আদালতের নির্দেশে প্রতারক আবদুল আলিমকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। কর্মকর্তাদের ধারণা, ছাত্রীকে কৌশলে নিয়ে পাচার বা অন্য কোন অপরাধে ব্যবহার করা হতো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com