রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

মাস্ক পরিধান নিশ্চিতে রাঙ্গামাটিতে মোবাইল কোর্ট অব্যাহত

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে রাঙ্গামাটিতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকালে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাস্ক পরিধান না করা এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে ৮ জনকে মোট ৭শত ৫০ টাকা অর্থদন্ড করা হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য জেলার বনরূপা, রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ বলেন, মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি সবার সুরক্ষা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com