শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে খোলা হয়েছে ৫০ বেডের বিশেষ আইশোলেশন সেন্টার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে বর্তমানে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বাভিমুখী।

প্রতিদিন জেলা শহর ছাড়াও অন্য উপজেলা গুলোতেও করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। আর করোনা রোগীদের জন্য ৫০ বেডের বিশেষ আইশোলেশন সেন্টার খোলা হয়েছে।

করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত রাঙ্গামাটিতে গত ১৬ মাসে মোট ১৯ জনের করোনায় মৃত্যু হয়েছে ।

সর্বশেষ মৃত্যু ঘটেছে গত ১৬জুন। কাউখালী উপজেলার একজন ৬৮ বছরের নারী এদিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ।

রাঙ্গামাটিতে সর্বশেষ (২৮ জুন পর্যন্ত) নতুন ৯৭টি পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ১৬ জন। নতুন শনাক্তের মধ্যে রাঙ্গামাটি সদরে ১০, বাঘাইছড়ি-৪ ও নানিয়ারচর উপজেলায়-২ জন। বর্তমানে ১১৫ জন চিকিৎসাধীন আছেন।

রাঙ্গামাটি  সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, করোনা রোগীদের জন্য রাঙ্গামাটি সরকারী কলেজের একটি ভবনকে ৫০ বেডের বিশেষ আইশোলেশন সেন্টার খোলা হয়েছে। বর্তমানে ১১ জন রোগী আছে সেখানে।

তবে সেখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা না থাকলেও অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত আছে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com