রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

লকডাউনে রাঙ্গামাটি জেলা প্রশাসনকে সহায়তায় মাঠে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সরকারের লকডাউন কার্যকর করতে দ্বিতীয় দিনে রাঙ্গামাটি জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

এসময় তারা বিভিন্ন পয়েন্টে গাড়ী চেক পোষ্ট চেক করাসহ অকারণে যারা ঘোরাঘুরি করছে, তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।

গতকালের ন্যায় শুক্রবার (২ জুলাই) সকাল থেকে কঠোর অবস্থানে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেটরা একাধিক মোবাইল টিম শহরের বিভিন্ন অলি গলিতে কাজ করছে।

জেলা প্রশাসনের সাথে শহরে সেনাবাহিনীর টহল ছাড়াও বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে বিজিবি ও পুলিশ। রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বেশ কয়েকটি মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করতে দেখা গেছে।

এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেটের সাথে পুলিশ, আর্মড ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা বিভিন্ন চেকপোস্টে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। আর পৌর এলাকাজুড়ে করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচার প্রচারনা অব্যাহত রেখেছে তথ্য অফিস।

শহরে ওষুধ ও হোটেল দোকান ছাড়া অন্যসব দোকান ও শপিংমল বন্ধ রয়েছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি আগের তুলনায় অনেক কম। সকল প্রকার যানবাহন ও নৌ চলাচল বন্ধ রয়েছে। রিকশাবিহীন রাঙ্গামাটি শহরে অটোরিক্সা বন্ধ থাকায় কার্যত সরকারের বিধিনিষেধ সফল ভাবে পালিত হচ্ছে।

তবে ব্যাংক, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের প্রতিষ্ঠানের যানবাহনে অথবা পরিচয়পত্র নিয়ে বের হতে দেখা গেছে। স্থানীয় লোকজন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে বের হলেও মোবাইল টিমের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এসময়ে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com