শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

লকডাউন অমান্য করে হাট বসানোর ঘটনায় তদন্ত শুরু

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৭২ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: মহামারী করোনা রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ অমান্য করে সিরাজগঞ্জের এনায়েতপুর হাট বসানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ গঠিত কমিটি ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার লকডাউন উপক্ষো করে ওই এনায়েতপুর হাটে হাজার হাজার গরু-ছাগল উঠেছিল। এ হাটে ক্রেতা-বিক্রেতাসহ কাচাঁবাজারেও ভিড় ছিল অস্বাভিক এবং মাস্ক ছিল না অধিকাংশ ক্রেতা বিক্রেতার।

লকডাউন উপেক্ষা করে এ হাট বসানোর অভিযোগে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের নির্দেশে শনিবার সকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন ২/১ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এ কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন গঠিত কমিটি শনিবার দুপুর থেকে তদন্ত কাজ শুরু করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জাহ, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন, এডিএলজি মঈন আহম্মেদ ও এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান।

২/১ দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com