শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে বাড়ছে করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পাহাড়ি জেলা রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। জেলা সদরের পাশাপাশি প্রত্যন্ত উপজেলাগুলোতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।

শনিবার গত ২৪ ঘন্টায় রাঙ্গামাটি জেলায় করোনা ভাইরাসে আরো ২৫ জন আক্রান্ত হয়েছে। যা বছরের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ বলে জানিয়েছে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১৫জন, বাঘাইছড়ি ১জন, রাজস্থলী ৬জন, এবং কাউখালীতে ৩জন বাসিন্দা রয়েছে।

রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সস ডা: মোস্তফা
কামাল জানান, দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় রাঙ্গামাটিতেও সঠিক ভাবে স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণের হার বাড়ছে।

তিনি জানান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১হাজার ৭৭৩জন। সুস্থ্
হয়েছেন ১হাজার ৫৯১জন। এ পর্যন্ত রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত হয়ে
মৃত্যুবরণ করেছেন ১৯ জন। তারা সবাই করোনা আক্রান্ত হওয়ার পর উন্নত
চিকিৎসার্থে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তারা
মারা যান।

রাঙ্গামাটিতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ১৩হাজার ১৪৭জন এর
মধ্যে নেগেটিভ এসেছে ১১ হাজার ৩৭৪জন।

রাঙ্গামাটিতে করোনা টিকার জন্য রেজিষ্ট্রেমন করেছেন ৪০হাজার ৩৫৫জন। এ
পর্যন্ত করোনা টিকার প্রথমা ডোজ নিয়েছেন ৩৩হাজার ০১৩জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮হাজার ৮৮১জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com