বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্জিনা আক্তার (২২) নামক এক গৃহবধূ নিহত হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধু ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক এর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, স্বামীর সাথে বাড়ি থেকে জরুরী কাজে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের পেছনে থেকে ওই নারী পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এসময় মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক মারাত্মক আহত হয়।
ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।