রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন নিখিল কুমার চাকমা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৬২ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সকল জল্পনা কল্পনা ও দীর্ঘ সুত্রিতার অবসান ঘটিয়ে ২ বছরের জন্য সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রনালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারী করা হয়। এই প্রজ্ঞাপনে আগামী ২ বছরের জন্য নিখিল কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মোঃ অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন ২০১৪ এর ধারা-৬ (২) অনুযায়ী নিখিল কুমার চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাসহ যোগদানের তারিখ থেকে পরবর্তীতে ২ (দুই) বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

এর আগে গত ৮ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব অর্পণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠালে গত ১৩ জুন ২০২১ তারিখে শেখ হাসিনা নিখিল কুমার চাকমাকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। এর পর থেকে চেয়ারম্যান ও তাঁর পদ পদবী নিয়ে দীর্ঘ জটিলতা শুরু হয়। সকল জটিলতার অবসান ঘটিয়ে মঙ্গলবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রনালয় নিখিল কুমার চাকমাকে চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে পার্বত্য অঞ্চলের রাজনৈতিক বরপুত্র বর্ষিয়ান রাজনীতিবিদ দীপংকর তালুকদার এমপি ও পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের সুপারিশক্রমে প্রধানমন্ত্রী নিখিল কুমার চাকমার কাঁধে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দায়িত্ব অর্পণ করলেন।

নিখিল কুমার চাকমা দায়িত্ব পাওয়ার সাথে সাথে রাঙ্গামাটি জেলাবাসীর প্রাণের দাবী পূরণ হলো।

উল্লেখ্য, নিখিল কুমার চাকমা রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার প্রয়াত তিলক চন্দ্র চাকমার সন্তান। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। তিনি নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে নিজেকে একজন সফল চেয়ারম্যান হিসাবে রাঙ্গামাটি জেলার মানুষের মন জয় করে নেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com