বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছে রাঙ্গামাটি প্রেস ক্লাব।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ-সভাপতি অলি আহমেদ ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ ক্লাবের সকল সদস্যবৃন্দের পক্ষ হতে এই অভিনন্দন জানানো হয়।
বুধবার (৭ জুলাই) গণামাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের লক্ষ্যে গঠিত সাংবিধানিক এই প্রতিষ্ঠান বরাবরাই পাহাড়ের উন্নয়নে যে অবদান রেখে এসেছে; আমরা আশা করি নিখিল কুমার চাকমার নেতৃত্বে সেই ধারাবাহিকতা আরো বেগবান হবে।