শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

স্কুল ছাত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ ।। অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে (১৫) রাস্তা থেকে তুলে নিয়ে ঘরে এক মাস আটকে রেখে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ মামলার আসামি মাসুদ রানা (৩৭) অবশেষে ধরা পড়েছে।

ধুনট থানা পুলিশ এক বছর পর মঙ্গলবার তাকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

দায়িত্বে অবহেলা ও অপরাধীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই আহসানুল হককে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছিল।

এজাহার সূত্র, পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ রানা ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের দেউড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। গত বছরের ১৬ জুলাই সে প্রতিবেশি কৃষকের মেয়ে গোপাল নগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে বাড়ির কাছে রাস্তা থেকে অপহরণ করে। তাকে অটো রিকশায় তুলে নিয়ে যায়।

তাকে ঢাকার একটি ঘরে এক মাসের বেশি সময় আটকে রাখা হয়। সেখানে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। তাকে এ কাজে গোপালনগর ইউনিয়ন পরিষদ সদস্য ফজলুল হক বাবুসহ কয়েকজন সহযোগিতা করে।

ছাত্রীর মা ১২ আগস্ট ধুনট থানায় মাসুদ রানাকে প্রধান আসামি করে ইউপি সদস্য ফজলুল হক বাবুসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা ২৪ আগস্ট ছাত্রীকে সিরাজগঞ্জের চাঁন্দাইকোণা এলাকায় রাস্তার পাশে ফেলে যায়।

পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা করায়। রিপোর্টে তাকে ধর্ষণের প্রমাণ মেলে।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই আহসানুল হকের বিরুদ্ধে দীর্ঘদিনে আসামিদের গ্রেফতার না করে তাদের পক্ষে অবস্থান নেওয়া ও বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠে। ঘটনাটি জানাজানি হলে তাকে বগুড়া পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছিল।

পরবর্তীতে আলোচিত এ ধর্ষণ মামলার তদন্তের দায়িত্ব নেন ওসি কৃপা সিন্ধু বালা। এরপর তিনি দু’দিনের মধ্যে দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেন।

সর্বশেষ মঙ্গলবার ঢাকার সভার থেকে প্রধান আসামি মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি এ খবরের সদস্য নিশ্চিত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com