রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

বঙ্গবন্ধু সেতুতে ট্রাককে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যান চালক নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে কাজেম আলী (৫০) নামের এক কাভার্ড ভ্যান চালক নিহত ও হেলপার আহত হয়েছে।

বুধবার (৭ জুলাই) গভীর রাতে বঙ্গবন্ধু সেতুর ১১ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যানের চালক শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবুল প্রামাণিকের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শাহজাদপুর থেকে পণ্যভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুর ১১ নম্বর পিলারের কাছে রাত সাড়ে ১১টার দিকে একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও হেলপারকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর চালকের মৃত্যু হয় ।

হেলপারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com