রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

কাপ্তাইয়ে সেনাবাহিনীর সহায়তা পেলো ৮৫টি পরিবার

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: করোনা মোকাবেলায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৮৫টি অসহায় ও দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গল।

আজ শনিবার সামাজিক দূরত্ব মেনে কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিসিপিআই) মাঠে এই সহায়তা তুলে দেন কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল গাজী মিজানুল হক।

বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই কারিগরি শিক্ষা প্রতিষ্টানের অধ্যক্ষ মো: আব্দুল মতিন হওলাদার, ইউপি সদস্য সজিবুর রহমান, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন মো: সুমনসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা এবং স্থানীয়  ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তার মধ্যে ছিলো প্রতি প্যাকেটে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পেয়াঁজ, ১ কেজি লবণ ও ১ কেজি আলু।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় কাপ্তাই জোনের সদস্যদের রেশন বাঁচিয়ে করোনা মহামারীতে
বিশেষ মানবিক সহায়তা হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী
বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com