রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

বন্য হাতির তান্ডবে কাপ্তাই বাড়ি গাড়ি ও দোকান বিধ্বস্ত

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : কাপ্তাইয়ের শিল্প এলাকায় বন্যহাতির তান্ডবে একটি গাড়ি, একটি দোকান ও একটি বসত বাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে বন্য হাতির তান্ডবের সময় ঘর থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার কারণে সবাই প্রাণে রক্ষা পায়।

রবিবার ভোর ৪টায় ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিল্প এলাকার তালপট্টি এলাকায় বসবাসরত কাপ্তাই লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) অস্থায়ী শ্রমিক সেলিমের বসত ঘরটি বন্যহাতি তান্ডব চালিয়ে ভেঙ্গে দেয়।

ভাগ্যক্রমে সেলিম এবং তাঁর পরিবার এর সদস্যরা ঘর হতে দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায় বলে জানান স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম। এছাড়া একইদিন একই এলাকার সড়কে রাখা একটি মিনি ট্রাককে ধাক্কা মেরে গ্লাস ও দরজা এবং বটতল এলাকার তোফাজ্জলের দোকান ভাংচুর করে বন্য হাতির দলটি।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলাম।

বন্যহাতির দল সেই খানে একটি ঘর, একটি দোকান এবং একটি গাড়ির ক্ষতি সাধন করেছে। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এলাকায় বসবাসরত লুবনা, লিমন ও মনসুরসহ অনেকে জানান, আমরা প্রতিদিন আতংকে থাকি, কখন বন্যহাতির দল আক্রমণ করে বসে। আর এই ভাবেই আমাদের বসবাস করতে হচ্ছে।

৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, কাপ্তাই শিল্প এলাকাসহ আশেপাশে এলাকায় বসবাসরত জনগণ সবসময় আতংকে থাকে বন্যহাতি এই বুঝি এসে আক্রমণ করলো।

কাপ্তাই শিল্প এলাকায় বসবাসরত কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন জানান, গভীর বনে খাবারের সংকটের ফলে প্রায়শ লোকালয় এসে হাতির দল বাড়ি ঘরে আক্রমণ করে জানমালের ক্ষতিসাধন করে থাকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com