রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

বগুড়ায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৬০ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক একটি বেকারির বিক্রয় প্রতিনিধি সৈয়দ রবিন (১৮) মৃত্যুবরণ করেছে।

আহত হয়েছে বাইসাইকেল চালক চালকলের মিস্ত্রি মো: শামীম (২০) ।

রোববার রাতে বগুড়া-নামুজা সড়কের কাঁকড়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিন সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। আহতকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নামুজা ইউনিয়নের চেয়ারম্যান রাসেল মামুন এ তথ্য দিয়েছেন।

স্থানীয়রা জানান, বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বড় টেংরা গ্রামের সৈয়দ নয়নের ছেলে সৈয়দ রবিন স্থানীয় একটি বেকারির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

বিল আদায় শেষে রোববার রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি নামুজার কাঁকড়া ব্রীজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে বাইসাইকেলে ধাক্কা দেন। এতে তিনি ও বাইসাইকেল চালক ছোট টেংরা গ্রামের নজরুল ইসলামে ছেলে শামীম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সৈয়দ রবিন মৃত্যুবরণ করে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com