বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর আল মাহমুদ এভিনিউ মহল্লায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ মো: জাহিদুল ইসলাম বাবু (২৭) নামের ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব -১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত জাহিদুল ওই মহল্লার মৃত শফিকুল ইসলামের ছেলে। র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সোয় ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর আল মাহমুদ এভিনিউ মহল্লায় অভিযান চালিয়ে
মাদক কারবারি জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১১৫ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ টি মোবাইল জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।