বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ক্যাটল স্পেশাল ট্রেনে ৮ শতাধিক পশু আসলো ঢাকায়

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করেছে।

আজ এই সেবার আওতায় আট শতাধিক পশু ঢাকায় পৌঁছেছে, তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭টি গরু আজ  সকাল ৮:০৫-এ কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়।

এছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে মোট ৭০৬টি গরু ও ২০টি  ছাগল দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ সকাল ১১.৩০ এর মধ্যে পৌঁছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com