রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

বিলাইছড়িতে করোনায় আরও ১ জন মহিলার মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বিলাইছড়িতে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে  আরও এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলো  বেবী তালুকদার (৫০) ।

তিনি আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮ টা ৩০ মিনিটে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার স্বামী সুশীল চাকমা (কার্বারী)। তিনি ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেরনছড়ি গ্রামের বাসিন্দা।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা ও দায়িত্বরত নার্স মুক্তি বড়ুয়া এসব তথ্য জানান।

এই উপজেলায় এ যাবৎ করোনা  ২ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২২ জুলাই) ১নং সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ১২২নং কুতুবদিয়া মৌজার বাসিন্দা মহেন্দ্র তঞ্চঙ্গ্যা (৭০)কে আশঙ্কাজনকভাবে উপজেলা সদর হাসপাতালে তাকে আনা হয়। করোনার সন্দেহ হওয়ায় তাকে করোনা এন্টিজেন টেস্ট করা হলে শরীরে করোনা পজিটিভ আসে।

হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হলে পর্যায়ক্রমে তার শারীরিক অবস্থার  অবনতি হয়। যার ফলে চিকিৎসাধহীন অবস্থায় ভোর ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com