মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

সিরাজগঞ্জে বিনা কারণে ঘোরাফেরার দায়ে ৭১ জনের জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কঠোর লকডাউনে বিনা কারণে বাইরে ঘোরাফেরার দায়ে ৬৬টি মামলায় ৭১ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ৮টি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (করোনা সেলের দায়িত্বপ্রাপ্ত) মো: মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসব ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে বাইরে ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ৬৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৭১ জনকে বিভিন্ন পরিমাণে ৪৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে কঠোর লকডাউনে জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা ও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com