বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বিলাইছড়িতে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে আরও এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলো বেবী তালুকদার (৫০) ।
তিনি আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮ টা ৩০ মিনিটে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার স্বামী সুশীল চাকমা (কার্বারী)। তিনি ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেরনছড়ি গ্রামের বাসিন্দা।
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা ও দায়িত্বরত নার্স মুক্তি বড়ুয়া এসব তথ্য জানান।
এই উপজেলায় এ যাবৎ করোনা ২ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (২২ জুলাই) ১নং সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ১২২নং কুতুবদিয়া মৌজার বাসিন্দা মহেন্দ্র তঞ্চঙ্গ্যা (৭০)কে আশঙ্কাজনকভাবে উপজেলা সদর হাসপাতালে তাকে আনা হয়। করোনার সন্দেহ হওয়ায় তাকে করোনা এন্টিজেন টেস্ট করা হলে শরীরে করোনা পজিটিভ আসে।
হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হলে পর্যায়ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হয়। যার ফলে চিকিৎসাধহীন অবস্থায় ভোর ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।