মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

কয়রায় ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবল এক দিনের রিমান্ডে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৪৩ দেখা হয়েছে
ইয়াবা ট্যাবলেট ফাইল ফটো।

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার পুলিশ কনেস্টবল আল মামুনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: বুলবুল আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, গ্রেফতারকৃত পুলিশ কনেস্টবল ৭১৫ পিস ইয়াবা নিয়ে কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের দশবাড়িয়া মসজিদের সামনে অবস্থান করছিল। র‌্যাব-৬ এর একটি অভিযানিক দলের কাছে মাদকের বিষয়ে আগে থেকে তথ্য ছিল।

পুলিশ কনেস্টবল আল মামুনের গতিবিধি দেখে র‌্যাব সদস্যদের সন্দেহ হয়।তার দেহ তল্লাশি করে উল্লেখিত পরিমাণ মাদক পায়। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো: জিয়াউল হক বাদী হয়ে কয়রা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শাহাদাত হোসেন জানান, বুধবার বিকেল সাড়ে চারটায় ইয়াবাসহ কয়রা থানার পুলিশ কনেস্টবল আল মামুনকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ খুলনার সদস্যরা। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে র‌্যাব থানায় মাদক আইনে মামলা হয়, যার নং ১৯।

অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে প্রেরণ করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com