বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

বগুড়ার আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে পুলিশ মোতাহার হোসেন তোফা (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

উপজেলার ছোট ঝাঁখইর জিরাগাড়ী গ্রামে এ ঘটনায় ওই গৃহবধু বুধবার রাতে আদমদীঘি থানায় তোফার বিরুদ্ধে মামলা করেছেন।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি জালাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, আদমদীঘি উপজেলার ছোট ঝাঁখইর জিরাগাড়ী গ্রামের ওমর ফারুক দীর্ঘ সাত বছর কাতারে কর্মরত আছেন। এ সুযোগে প্রতিবেশি দুই সন্তানের জনক মোতাহার হোসেন তোফা তার স্ত্রীর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি বিয়ের প্রলোভনে তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছেন।

সর্বশেষ ২৭ জুলাই রাত ৯টার দিকে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণ করেন। স্থানীয়রা টের পেয়ে তোফাকে আটক করেন। তার পক্ষের লোকজন ঘটনাটিকে চাপা দিতে রাতভর চেষ্টা করে ব্যর্থ হন।

আদমদীঘি থানা পুলিশ টের পেয়ে বুধবার দুপুরে ভিকটিম গৃহবধুকে উদ্ধার ও ধর্ষণের অভিযোগে তোফাকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, রাতে প্রবাসীর স্ত্রী থানায় তাকে ধর্ষণের অভিযোগে তোফার বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার তোফাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়। এছাড়া গৃহবধুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com