শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

সিরাজগঞ্জে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক পরিচয়ে মোবাইল ফোনে প্রতারণার অভিযোগে সাইফুল ইসলাম (৫৮) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাইফুল ইসলাম রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চান্দাইকোনা গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম  মঙ্গলবার রাতে এক সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে ঘর নির্মানে অনিয়ম হয়েছে এমন সংবাদ চ্যানেল আই এ প্রচার করার কথা বলে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের কাছে সাইফুল নিজেকে সিনিয়র সাংবাদিক চকর মালিথার পরিচয় দিয়ে টাকা দাবি করে বিকাশ নম্বর দিতেন।

মুজিববর্ষে গৃহনির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে বাগেরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের কাছে চকর মালিথা টাকা দাবি করেছেন। এমন অভিযোগে গত ৩১ জুলাই বাগেরহাট থানায় একটি সাধারন ডায়েরি করেন নির্বাহী কর্মকর্তা।

তথ্য অনুসন্ধানে মোবাইল নম্বরটি সিরাজগঞ্জে ব্যবহারের বিষয়টি বাগেরহাট পুলিশ নিশ্চিত হয়ে সিরাজগঞ্জ পুলিশকে অবহিত করা হয়। সিরাজগঞ্জ পুলিশ সুপার বিষয়টি জেলা গোয়েন্দা শাখায় অর্পণ করে প্রতারককে গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনার প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল এস আই খোকন সরকারের নেতৃত্বে সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠের পুল নামক স্থান থেকে প্রতারক সাইফুল ইসলামকে আটক করে।

আটক সাইফুল ইসলাম ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা কালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com