বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

কুড়িগ্রামে গাঁজার গাছ উদ্ধার একজন আটক

  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: দেখতে অনেকটা ফুলের গাছ, প্রতিবেশী সবাই জানতো উন্নত  গাঁদা ফুলের গাছ। সুগন্ধি যেমন হোক, পুলিশের কাছে গন্ধ ছিলো অপরাধ!  তাই পুলিশের অভিযানে ধরা পড়লো গাদা নয় এগুলো বাস্তবে গাঁজার গাছ।  

নিজ বাড়িতে নিষিদ্ধ গাঁজার চাষ করার অপরাধে ইসমাইল হোসেন কে আটক করে রাজিবপুর থানা পুলিশের একটি দল।  গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল হোসেনের বাড়িতে অভিযান করে রাজিবপুর  থানা পুলিশ ।

এসময় ইসমাইল হোসেন  বাড়িতে থাকায় পুলিশের হাতে ধরা পড়ে গোপনে গাজার চাষ করার কথা স্বীকার করেন। উদ্বার করা গাঁজার গাছের উচ্চতা ১০ থেকে ১২ ফিট।

রাজিবপুর থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের চর মদনের গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৪৫) এর বাড়ি থেকে ৪টি গাজার গাছ উদ্বার করে।

এ ব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, অভিযানে  আটক ইসমেইল হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।। 

কুড়িগ্রামের পুলিশ সুপার জান্নাত আরা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর অংশ হিসেবে অভিযান অব্যাহত রয়েছে।। মাদকের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আসতে হবেই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com