মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

নারী যাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা নারী যাত্রীকে তুলে নিয়ে গণধর্ষনের অজ্ঞাতনামা মামলার প্রধান আসামি মূল হোতা আব্দুল হাইকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই উপজেলার ভদ্রকোল গ্রামের মৃত ময়ান আলীর ছেলে।

ওই নারী যাত্রীকে ২ দফায় ১০/১১ জন পালাক্রমে ধর্ষণ করে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, স্বামীসহ ওই নারী ট্রেনযোগে যাওয়ার জন্য ২২ আগষ্ট বিকেলে ওই রেলস্টেশনে যায়। স্টেশনের পাশে একটি চায়ের স্টলে তার স্ত্রীকে বসিয়ে রেখে ভ্যান ভাড়া দিতে টাকা ভাঙাতে পাশের বাজারে যান। এ সময় সংঘবদ্ধ দল ওই নারীকে অপহরণ করে নিয়ে যায় এবং রাতভর দুটি পৃথক স্থানে পালাক্রমে ধর্ষণ করে।

পরদিন সকালে একই এলাকার বেতকান্দি গ্রামের একটি আমবাগান থেকে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয় এবং পুলিশের সহযোগিতায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নির্যাতিতা ওই নারীর স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ গণধর্ষণ মামলা ওসি নিজেই তদন্তভার গ্রহণ করেন এবং এ মামলার তদন্ত কার্যক্রম শুরু করেন।

পুলিশ সুপার হাসিবুল আলমের দিক নির্দেশনায় বুধবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অবাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com