বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সন্নিকটে গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মো: সুমন আলী (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃত সুমন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের মো: আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো: মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌণে ৪ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সন্নিকটে গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১’শ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১ হাজার ৬’শ টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com